রূপসায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ০৮:০৩ অপরাহ্ন | সারাদেশ
মোঃ মোশারেফ হোসেন (খুলনা) :
রূপসার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে ২১ ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার- সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় জেলা কার্যালয়ের পরিচালিত তদারকি মূলক অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক 'জনাব দিনারা জামান' ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব 'শিকদার শাহীনুর আলম।
অভিযানে আলাইপুর বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করায় ভাই- ভাই মিষ্টান্ন ভান্ডার কে ৪,০০০ টাকা মেঘলা মিষ্টান্ন ভান্ডার কে ৫,০০০ টাকা জয় মা মিষ্টান্ন ভান্ডার কে ২,০০০ টাকা
মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় জয় গুরু স্টোর কে ২,০০০ টাকা বেলায়েত ফার্মেসিকে ২,০০০ টাকা মূল্য বিহীন বিদেশি পণ্য রাখায় দেবু কসমেটিকসকে ৩,০০০ টাকা নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ পন্য সংরক্ষণ করায় গোলাম রসুল স্টোর কে ৩,০০০ মিথ্যা বিজ্ঞাপন ও ভুয়া ডাক্তার রানী মেডিকেল হলকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
বেলা ১১.০০ হতে দুপুর ১.০০ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভোক্তা বিরোধী সকল কার্যক্রম ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন করতে অনুরোধ জানানো হয়।
এপিবিএন ৩ ও ক্যাব প্রতিনিধি খুলনা অভিযানের সার্বিক সহায়তা করেন। জনস্বার্থে অভিযান পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান শিকদার শাহীনুর আলম সহকারী পরিচালক জাতীয় ভোক্তা-অধিকার-সংরক্ষণ অধিদপ্তর খুলনা।

